জাতীয়

স্পেনের পথে প্রধানমন্ত্রী

স্পেনের পথে প্রধানমন্ত্রী
স্পেনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। মাদ্রিদে অনুষ্ঠেয় রাষ্ট্র ও সরকারপ্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন কপ-২৫ এ যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট রোববার সকাল ১০টা ১৫ মিনিটে মাদ্রিদের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি স্পেনের স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

তিন দিনের সরকারি এ সফরে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন নিয়ে অনুষ্ঠেয় বিশ্ব সম্মেলনে বক্তৃতা করবেন। জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে।

সফরসূচি থেকে জানা গেছে, সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দ্য মাদ্রিদে ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি কপ-২৫’র ওয়ার্কিং সেশনে যোগ দেবেন এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরে শেখ হাসিনা আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন এবং পুনরায় অপরাহ্ণে ওয়ার্কিং সেশনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সোমবার সন্ধ্যায় রাজপ্রাসাদে স্পেনের রাজা ও রানি আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে দেশের পথে রওনা হবেন।

ঢাকার স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৪০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ