জাতীয়

বিদেশে নারী কর্মী নির্যাতনের বিষয়ে কমিশন গঠনে করতে হবে

বিদেশে নারী কর্মী নির্যাতনের বিষয়ে কমিশন গঠনে করতে হবে
বিদেশে নারী কর্মী নির্যাতনের বিষয়ে কমিশন গঠনে করতে হবে

বিদেশে বাংলাদেশের নারী কর্মীরা যে নির্যাতনের শিকার হচ্ছে, সে বিষয়ে সত্য উদঘাটনের জন্য কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

ফখরুল বলেন, বিদেশে আমাদের শ্রমিকরা বিশেষ করে, যেসব নারী শ্রমিক কাজ করতে যাচ্ছেন তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং অনেক সময়ে শ্লীলতাহানি করা হচ্ছে, তাদেরকে ক্ষেত্র বিশেষে হত্যা পর্যন্ত করা হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে সরকারের যে ভূমিকা পালন করা দরকার, সে ভূমিকার পালন করতে পারছে না। এ ব্যাপারে সরকারের কোনো জোরালো ভূমিকা নেই। আমরা মনে করি এটা চরম ব্যর্থতা। প্রতিটি নাগরিকের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব সরকারের দায়িত্ব। এ বিষয়ে কমিশন গঠন করে সত্য উদঘাটন করে কীভাবে সমস্যা সমাধান করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ