জাতীয়

সিসিইউতে সিরাজুল আলম খান

সিসিইউতে সিরাজুল আলম খান
সিসিইউতে সিরাজুল আলম খান

‘নিউক্লিয়াস-বিএলএফের’ প্রতিষ্ঠাতা ও একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান অসুস্থ। তিনি শ্বাসকষ্টজনিত রোগে দুবাই হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের রাজনীতির এই রহস্যপুরুষ। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

সোমবার সিরাজুল আলম খানের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি এখন অনেকটাই সুস্থ। তবে বুকে কফ জমে থাকায় চিকিৎসকের পরামর্শে তাকে কয়েকদিন হাসপাতালের থাকতে হবে।

সিরাজুল আলম খানের কয়েকজন স্বজন হাসপাতালে তার সঙ্গে দেখা করেছেন এবং খোঁজ-খবর রাখছেন।

সিরাজুল আলম খানের ভাই ফেরদৌস খানও ফেসবুক স্ট্যাটাসে তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১ টায় সিরাজুল আলম খান বিমানে অসুস্থ হয়ে পড়লে এমিরেটাস এয়ার কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে। তিনি এখন সুস্থ আছেন, তবে বুকে কফ জমে থাকার কারণে ডাক্তারের পরামর্শে তাঁকে কয়েকদিন চিকিৎসা নিতে হবে।

উল্লেখ্য, সিরাজুল আলম খান গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে আসা যাওয়ার মধ্যে আছেন। সবশেষ ৩১ জুলাই ফলোআপ চিকিৎসার জন্য নিউইয়র্ক যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ