জাতীয়

বিএনপি সংখ্যালঘুদের স্বার্থরক্ষা করেছে নির্যাতন করেনি : মির্জা ফখরুল

বিএনপি সংখ্যালঘুদের স্বার্থরক্ষা করেছে নির্যাতন করেনি : মির্জা ফখরুল
বিএনপি সংখ্যালঘুদের স্বার্থরক্ষা করেছে নির্যাতন করেনি : মির্জা ফখরুল

বিএনপির আমলে সংখ্যালঘুদের কোনো নির্যাতন করা হয়নি দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে নাগরিকত্ব আইন পাশের সময় বলা হয়েছে, বিএনপি সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে এবং অনুপ্রবেশ ঘটেছে।

তিনি এর প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির আমলে সংখ্যালঘুর স্বার্থ রক্ষা করা হয়েছে। কোনো নির্যাতন হয়নি। সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের আমলে যতটা হয়েছে, তা আর কখনো হয়নি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের এখন প্রতিমুহূর্তে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত ১০ বছরে দেড় হাজারের বেশি বিচারবহির্ভূত হত্যা হয়েছে। বিএনপির হিসাবে তা ২ হাজারের বেশি। ১ লাখের ওপরে রাজনৈতিক প্রতিপক্ষকে মামলা দেওয়া হয়েছে।ে

এখন দেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখানে যে ব্যক্তি ভিন্ন মত পোষণ করেন, তাকে হয় গ্রেপ্তার করা হয়, না হয় গুম করা হয়।

সূত্রঃ যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ