জাতীয়

বিএনপি-জামায়াত চক্রান্তের পথ বেছে নিয়েছে : ওবায়দুল কাদের

বিএনপি-জামায়াত চক্রান্তের পথ বেছে নিয়েছে : ওবায়দুল কাদের
বিএনপি-জামায়াত চক্রান্তের পথ বেছে নিয়েছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত বর্তমান সরকারকে ব্যর্থ করতে চক্রান্তের পথ বেছে নিয়েছে। চক্রান্ত মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবুল কাশেম।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বিপাকে ফেলার জন্য বিএনপি দ্রব্যমূল্যের ওপর ভর করেছে। দ্রব্যমুল্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে বিভিন্ন সিন্ডিকেটের সাথে তাদের যোগসাজস রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কিছু কিছু বিষয় আমরা জেনেছি বিরোধী দল থেকে উস্কানি দেয়া হচ্ছে পণ্যের দাম বৃদ্ধি করতে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের কারণে ভারত সফরে নাও যেতে পারেন। তবে তারা পরবর্তীতে যাবেন।

সেতুমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে, গঠনমুলক বন্ধুত্ব রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল উদাহরণ হচ্ছে বাংলাদেশ। সংখ্যালগুদের ওপর হামলা আসলে কোনো দলীয় পরিচয়ে হয় না। দুর্বৃত্তদের কোনো দল নেই।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলতে যেটা বোঝায় সেটির দগদগে চিত্র দেখা যাবে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ওপর যে বর্বরতা হয়েছে তার সঙ্গে। সেটি কেবল ‘৭১-এর বর্বতার সঙ্গে তুলনা করা চলে।

এ সময় যুক্তরাজ্যের পার্লামেন্টরী নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক হ্যাট্রিক বিজয় অর্জন করায় শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। একই সঙ্গে রুশনারা আলী, রুপা হক, আফসানা বেগম বাঙালি হিসেবে বিট্রিশ পার্লামেন্টে লেবার পার্টির হয়ে নির্বাচিত হওয়ায় তাদেরও অভিনন্দন জানান তিনি। বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ