জাতীয়

ফকরুলসহ বিএনপির ২১ নেতার আগাম জামিন আবেদন

ফকরুলসহ বিএনপির ২১ নেতার আগাম জামিন আবেদন
ফকরুলসহ বিএনপির ২১ নেতার আগাম জামিন আবেদন

সুপ্রিমকোর্ট এলাকায় তিন মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ২১ নেতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকুটসহ ২১ জন জামিন আবেদন করেছেন।

এর আগে ১১ ডিসেম্বর বিকেলে সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করা হয়। ১২ ডিসেম্বর মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ