জাতীয়

বিএনপিতে ‘অবৈধ’ সরকারের এজেন্ট ঢুকেছে: মির্জা ফখরুল

বিএনপিতে ‘অবৈধ’ সরকারের এজেন্ট ঢুকেছে: মির্জা ফখরুল
বিএনপিতে ‘অবৈধ’ সরকারের এজেন্ট ঢুকেছে: মির্জা ফখরুল

বিভ্রান্তি সৃষ্টি করতে বিএনপির মধ্যে ‘সরকারের এজেন্ট’ ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের মধ্যে এই অবৈধ সরকারের বিভিন্ন এজেন্ট ঢুকে পড়েছে। তারা ঢুকে বিভিন্নভাবে মধ্যে বিভেদ-পার্থক্য সৃষ্টি করতে চায়, বিভিন্ন রকম কথা বলে বিভ্রান্ত করতে চায়। কিন্তু তারা সফল হবে না।

রোববার রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে বিএনপি।

বিএনপিতে ফাটল ধরানো যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি বলতে চাই, কেউ বিভ্রান্ত হবেন না। আমরা সবাই ঠিক আছি। শুধু তৃণমূল না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি যারা বিশ্বাস করে— সব দেশপ্রেমিক এক আছে। আমাদের দরকার শুধু শক্তি সঞ্চয় করে সঠিক সময়ে সঠিক জায়গায় আঘাত করা। সেই আঘাতের জন্য আমরা প্রস্তুত হচ্ছি।

তিনি বলেন, সরকারের এমপি-মন্ত্রীরা অনেক বড় বড় কথা বলেন। আমি জানতে চাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের (আওয়ামী লীগ) কতজন রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। সেই তালিকা প্রকাশ করুন।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা আশা করি না যে, আইনের মাধ্যমে খালেদা জিয়া মুক্তি পাবেন। তাকে মুক্ত করতে হলে এই স্বৈরাচার-ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। নেতা-কর্মীরা এখানে তাগিদ দিয়েছেন কর্মসূচি দিতে। আমরা কৌশলে অগ্রসর হচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। শুধু বলতে চাই, কঠোর আন্দোলন ছাড়া, এই সরকারের পতন ছাড়া দেশনেত্রী মুক্ত হবেন না, গণতন্ত্র মুক্ত হবে না। ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে সেই আন্দোলন বাংলাদেশে হবে।

সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ