রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, স্বাধীনতার বিশ্বাসঘাতকদের উত্তরসূরিদের কোনো ছাড় নয়। দলে অনুপ্রবেশকারী হিসেবে কেউ থাকলে আগামী সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেয়া হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি। বাংলার জমিনে এই অপশক্তিকে ওঠে দাঁড়াতে দেয়া হবে না, বিজয় দিবসে এটিই আমাদের শপথ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: