জাতীয়

বিজিবি দিবসের অনুষ্ঠানে পিলখানায় প্রধানমন্ত্রী

বিজিবি দিবসের অনুষ্ঠানে পিলখানায় প্রধানমন্ত্রী
বিজিবি দিবসের অনুষ্ঠানে পিলখানায় প্রধানমন্ত্রী

আজ ১৮ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি দিবসের কুচকাওয়াজে যোগ দিতে বাহিনীটির সদর দফতর পিলখানায় উপস্থিত হয়েছেন।

আজ বুধবার বিজিবি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী সকাল ১০টায় পিলখানা সদর দফতরে আসেন। বিজিবি দিবস উপলক্ষে অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত হয়েছেন।

‘বিজিবি দিবস-২০১৯’ উদযাপনে বীর-উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করবেন। এ ছাড়া মোটর শোভাযাত্রা এবং ‘স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রায় বিজিবি’র ওপর সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এছাড়া দুপুর ১২টা ২০ মিনিটে বীর-উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ