জাতীয়

সাবের হোসেন চৌধুরী

স্বাধীনতার সুফল যেন দেশের প্রতিটি নাগরিককে স্পর্শ করে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, স্বাধীনতার সুফল যেন দেশের প্রতিটি নাগরিককে স্পর্শ করে, সেই আলোকে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে বুঝতে হবে এককভাবে আমরা এই কাজটি করতে পারব না। সবাইকে নিজ নিজ জায়গা থেকে নিজের কাজটি করে গেলে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।

‘গণতান্ত্রিক সুশাসন ও উন্নয়ন : জনসম্পৃক্ত তৃণমূল প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং অক্সফাম ইন বাংলাদেশ।

সাবের হোসেন চৌধুরী বলেন, এসডিজি বাস্তবায়নে কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমাদের কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আছে, এসব বিষয়ে কী কী করণীয়, সেই বিষয়গুলো আমি তাদের কাছে পৌঁছে দেব। যাতে এটার ওপর আলোচনা করতে পারে। এ ছাড়া জানুয়ারিতে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে যে অধিবেশন শুরু হয়, সেখানে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমি এই তিনটি বিষয় আলোচনা করব।

সরকারের এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়াকে সহযোগিতা দেয়ার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় সিপিডি ও অক্সফাম ইন বাংলাদেশ যৌথভাবে দেশের ১৩টি জেলায় ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ’ শীর্ষক একটি প্রকল্প পরিচালনা করছে। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় স্থানীয় সরকারসহ বেসরকারি পর্যায়ের অন্যান্য সব সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণ ও সক্রিয় অবদান রাখার সুযোগ সৃষ্টির লক্ষ্যে তাদের যথাযথ সক্ষমতা তৈরির চেষ্টা করা।

সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, এসডিজি বাস্তবায়নে অর্থের যে বরাদ্দ হয়, সেটি যাদের পাওয়ার কথা তারাই পায়, না-কি পায় না, এটি যথাযথভাবে হচ্ছে কিনা, আবার এই অর্থ যে পেল, সে কি ঠিকমতো কাজে লাগাতে পারল, এটাও একটি বিষয়। সরকার এবং জনগণের মধ্যে ফারাক তৈরি হয়। জনপ্রতিনিধিরা সেটা কীভাবে পূরণ করেন, তা আলোচনা করতে হবে।

তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন, তার মূল্যায়ন করা যেতে পারে নিজদের মতামতের ভিত্তিতে। জনগণের ভ‚মিকা বাদ দিয়ে কোনো দেশ আগাতে পারে না। এ কাজে সারাদেশের মানুষ কাজ করছে। আজ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের ভূমিকা অব্যাহত রাখতে হবে।

সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ আহমেদ মজুমদার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক, অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ড. দীপঙ্কর দত্ত, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রমুখ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ