আওয়ামী লীগের দ্বিতীয় অধিবেশন শুরু। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন সকাল ১০ টা ২৫ মিনিটে। সভাপতির সূচনা বক্তব্যে বলেন, যে অবস্থায় থেকেই আওয়ামী লীগের রাজনীতি করুন না কেন, সর্বশেষে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল আওয়ামী লীগের কাউন্সিলে এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। দলের জন্য পরিশ্রম করতে হবে। মেধা শক্তি কাজে লাগাতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছি। সাধারণত কেউ এটা ধরে রাখতে পারেনা। এ ছাড়াও তিন বছর মেয়াদী কাউন্সিল সময় মত হতে পারে সে নির্দেশও নেতা কর্মীদের দেন। যেগুলোর সম্মেলন হয়নি, সেগুলো দ্রুত করতে বলেন তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: