জাতীয়

আওয়ামী লীগের কাউন্সিলে জাতির জন্য দিকনির্দেশনা ছিল না: ফখরুল

আওয়ামী লীগের কাউন্সিলে জাতির জন্য দিকনির্দেশনা ছিল না: ফখরুল
আওয়ামী লীগের কাউন্সিলে জাতির জন্য দিকনির্দেশনা ছিল না: ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে শুধু ব্যক্তিবন্দনা ছিল বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না। গণতন্ত্রহীনতা থেকে উত্তরণের পথ দেখাতে পারেনি দলটি। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট দূর করণে তারা কোনো নির্দেশনা দিতে পারেনি। সেখানে ছিল শুধু ব্যক্তিবন্দনা। এই কাউন্সিলে জাতি হতাশ হয়েছে।

তিনি বলেন, সরকার আমাদেরকে কোনো সভা-সমাবেশ করতে দিচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেও কোনো প্রোগ্রাম করতে পারিনি। আর তারা বিভিন্ন সড়ক চলাচল বিঘ্নিত করে সোহরাওয়ার্দীতে দুই দিন ধরে প্রোগ্রাম করলো।

শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

স্যার ফজলে হাসান আবেদের অবদানের কথা স্মরণ করে ফখরুল বলেন, ফজলে হাসান আবেদরা বার বার আসে না। তার অবদানের কথা মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ