জাতীয়

টিসিবির পেঁয়াজের কেজি ৩৫ টাকা

টিসিবির পেঁয়াজের কেজি ৩৫ টাকা
টিসিবির পেঁয়াজের কেজি ৩৫ টাকা

কেজিতে ৪৫ টাকা থেকে পেঁয়াজের দাম কমিয়ে ৩৫ টাকা নির্ধারণ করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (২৩ ডিসেম্বর) থেকে সংস্থাটি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে।

রোববার (২২ ডিসেম্বর) টিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাজারে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার টিসিবির মাধ্যমে বিক্রি শুরু করে। এখন পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে। বিদেশি বড় পেঁয়াজ মিলছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়। এই পেঁয়াজই কিছুদিন আগে কেজিপ্রতি ১৮০ টাকার বেশি ছিল। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল কেজিপ্রতি ২৫০ টাকার বেশি দামে। বাজারে দাম কমায় কয়েক দিন ধরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় কমে গেছে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, ঢাকায় এখন ৫০টি ট্রাকে পেঁয়াজ বিক্রি করছে টিসিবির পরিবেশকেরা। আর বিভাগীয় শহরগুলোতে ৫ থেকে ১০টি করে এবং জেলা শহরে এক থেকে দুটি ট্রাকে করে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবি পেঁয়াজ বিক্রি চালিয়ে যাবে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ