জাতীয়

৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার পর শনিবার রাত ২টা থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে ট্রেন চলাচল করা হয়। রোববার সকাল ৯টার দিকে উদ্ধারকাজ শেষ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসবাউল আলম চৌধুরী জানান, উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এর পর ঢাকা-চট্রগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।

এতে কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে রেল আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

রোববার সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। সকাল ৯টার দিকে মেরামতের কাজ শেষ হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ