জাতীয়

১১ দফা বাস্তবায়নের দাবি

চতুর্থ দিনের অনশন চলছে পাটকল শ্রমিকদের

চতুর্থ দিনের অনশন চলছে পাটকল শ্রমিকদের
চতুর্থ দিনের অনশন চলছে পাটকল শ্রমিকদের

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পাওনা পরিশোধসহ ১১ দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন আজ বুধবার (১ ডিসেম্বর) চতুর্থ দিনে পড়েছে। খুলনা-যশোর শিল্পাঞ্চল এলাকায় রাজপথেই রাত-দিন পার করছেন শ্রমিকরা।

এছাড়া, চট্টগ্রাম, নরসিংদী ও রাজশাহীর মিল গেটে এ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন অসংখ্য শ্রমিক।

গত রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফের আমরণ অনশন শুরু করেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দ্বিতীয় দফায় গত রবিবার থেকে আমরণ অনশন শুরু করেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। অনশনের তৃতীয় দিনেও বিজেএমসি বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিকদের আমরণ অনশনের কারণে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে প্রতিদিন উৎপাদনে এক কোটি টাকার ক্ষতি হচ্ছে। খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের প্রতিদিন উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৭২ দশমিক ১৭ মেট্রিকটন। সেখানে উৎপাদন হচ্ছে মাত্র ৮৬ দশমিক ৩৯ মেট্রিকটন। মিলগুলোর প্রতিদিনের উৎপাদিত পণ্যের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এ ছাড়া গতকাল মঙ্গলবার পর্যন্ত ৯টি মিলে উৎপাদিত পণ্য মজুদ রয়েছে হেসিং ৭৭৪ মেট্রিক টন, সেকিং ২৪ হাজার ১৯৩ মেট্রিক টন, সিবিসি তিন হাজার ৮১৭ মেট্রিক টন এবং ইয়ার্ন ৯০ মেট্রিকটন।

এদিকে, নরসিংদীতে অনশনে অংশ নিয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে তিন দিনে তিনজন অসুস্থ হয়ে পড়েন। সরেজমিনে দেখা যায়, তীব্র শীত উপেক্ষা করে গত রবিবার থেকে কাঁথা-বালিশ নিয়ে অনশনস্থলে অবস্থান করছেন জুটমিলটির শ্রমিকরা। দিন-রাত মিলের সামনে চটের (বস্তা) ওপর বসে, শুয়ে ও ঘুমিয়ে দিন পার করছেন তাঁরা।

ইউএমসি জুটমিলের সিবিএ সভাপতি মো. সফিকুল ইসলাম বলেন, দিন-রাত কঠোর পরিশ্রম করার পরও শ্রমিকদের ন্যায্য দাবি মানতে কর্তৃপক্ষের কষ্ট হয়। অথচ কর্মকর্তারা লুটপাট করে জুটমিলগুলোকে লোকসানে ফেলছেন। সূত্রঃ কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ