জাতীয়

হঠাৎ আরেক দফা ঝাঁঝ বেড়ে ১৮০

হঠাৎ আরেক দফা ঝাঁঝ বেড়ে ১৮০
হঠাৎ আরেক দফা ঝাঁঝ বেড়ে ১৮০

হঠাৎ করেই আরেক দফা ঝাঁঝ বেড়ে গেছে পেঁয়াজের। মাত্র একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ টাকার মতো। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। অথচ গেল সপ্তাহেও বিক্রি হতে দেখা গেছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। হঠাৎ করেই আরেক দফা ঝাঁঝ বেড়ে যাওয়া পেঁয়াজ কিনতে বাজারে গিয়ে হতবাক ক্রেতারা।

শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের পর যাত্রাবাড়ী বউবাজারে গিয়ে এমন পরিস্থিতিই দেখা গেছে। খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ১৮০-১৯০ টাকা। ক্রেতারা এসে পেয়াজের দাম শুনে নানা প্রশ্ন করছেন বিক্রেতাদের। তবে সদুত্তর পাচ্ছেন কেউই। একদিন আগে বৃহস্পতিবারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকায় হঠাৎ করেই তা দাঁড়িয়েছে ১৮০ টাকায়।

দেশি পেঁয়াজের বিকল্প যে ভারতীয় পেঁয়াজের দিকে স্বস্তির চোখ ছিল এতোদিন সেটার দামও চড়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।

দাম বাড়ার কারণ জানাতে গিলে রফিকুল ইসলাম নামে এক খুচরা ব্যবসায়ী বলেন, সামনে রমজান। এহন যতই নতুন পেঁয়াজ আমদানি হোক না কেন পেঁয়াজের দাম আর কমার সুযোগ নাই। তিনি বলেন, শুধু পেঁয়াজ না রসুন, ছোলা, চিনি, ভোজ্য তেল ও মসলাজাতীয় সব পণ্যের দাম বেড়েছে।

বিক্রেতা জানে আলম জানান, আড়ৎ থেকেই আমাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। দাম বাড়ার পেছনে খুচরা ব্যবসায়ীদের কোনো হাত নেই বলে দাবি করেন এই পেঁয়াজ ব্যবসায়ী।

নাজমুস সাকিব নামে এক ক্রেতা বলেন, বৃহস্পতিবার দেশি পেঁয়াজ কিনেছিলাম ১২০ টাকায়। কিন্তু আজ শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের পরে এসে দেখি তা ১৮০ টাকা। ভাবতেই পারছি না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ