জাতীয়

ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

ইরাকের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি মো. অহিদুজ্জামান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকে বসবাসরত সব বাংলাদেশিদের বিশেষ প্রয়োজন ছাড়া যেখানে-সেখানে যাতায়াত, সভা-সমাবেশ ও গোলযোগ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

প্রবাসীদের কনস্যুলার সেবা দিতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা বাংলাদেশ দূতাবাস খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি।

এই হামলার পর শুক্রবার বাগদাদের মার্কিন দূতাবাস ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দেয়। সোলাইমানিকে হত্যার পর পাল্টা আঘাতের আশঙ্কায় এ নির্দেশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ