বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা বিকেলে সাক্ষাৎ করবেন।
রবিবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, ‘গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা আজ বিকেল তিনটায় সাক্ষাতের অনুমতি পেয়েছেন।
এর আগে গত ১৬ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছিলেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: