জাতীয়

প্রধানমন্ত্রী আজ তিন দিনের সফরে আবুধাবি যাচ্ছেন

প্রধানমন্ত্রী আজ তিন দিনের সফরে আবুধাবি যাচ্ছেন
প্রধানমন্ত্রী আজ তিন দিনের সফরে আবুধাবি যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি যাচ্ছেন আজ। সফরে তিনি ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সিরিমনি’সহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বিকাল ৫টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওনা দেবে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আবুধাবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এরপর মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে দুবাইয়ের শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। ইউএই সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী আগামীকাল বেলা ১১টায় আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের (এডিএনইসি) আইসিসি হলে ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, দুপুর ১২টায় ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ডস সিরিমনি’তে অংশ নেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তার হোটেলে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে একটি কনফারেন্সে যোগ দেবেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ও ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের পত্নী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকালে প্রধানমন্ত্রী ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ে সাক্ষাৎকার পর্বে যোগ দেবেন। তিন দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ১৪ জানুয়ারি দেশে ফিরবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ