জাতীয়

উত্তরের মানুষের শীতের কষ্ট, মির্জা ফখরুল ঢাকায়: ওবায়দুল কাদের

উত্তরের মানুষের শীতের কষ্ট, মির্জা ফখরুল ঢাকায়: ওবায়দুল কাদের
উত্তরের মানুষের শীতের কষ্ট, মির্জা ফখরুল ঢাকায়: ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উত্তরের জনপদে তার বাড়ি। এই জনপদের মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছে অথচ তিনি ঢাকায় বসে আছেন। তিনি জনগণের পাশে নেই।

নীলফামারীর সৈয়দপুরে ফাইভ স্টার মাঠে শনিবার দুপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শীতার্ত মানুষের পাশে সরকার ও আওয়ামী লীগ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, উত্তরের ৫০ হাজার মানুষকে কম্বল দেয়া হচ্ছে। উত্তরাঞ্চলের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব ভালোবাসেন। এজন্য কেন্দ্রীয় কমিটিতে দু’জন নেত্রীকে স্থান দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে ইভিএম পদ্ধতি বিশ্বস্বীকৃত। কিন্তু বিএনপি ওই আধুনিক ব্যবস্থা চায় না। তাই ডিজিটাল পদ্ধতির বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন ওই দলের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিহারিদের পুনর্বাসনে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।

পরে সেতুমন্ত্রী সৈয়দপুর সড়ক ও জনপথ ডাকবাংলোতে রংপুর জোনের উন্নয়ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ