জাতীয়

রাষ্ট্রীয়-সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয়-সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয়-সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

আবুধাবি থেকে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১১০২ যোগে সফর সঙ্গীদের নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।

রবিবার (১২ জানুয়ারি) আবুধাবির উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা। সেখানে পৌঁছে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে তাকে আবুধাবির শাংরি-লা হোটেলে নেওয়া হয়। পরে সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তাকে স্বাগত জানান।

হোটেল শাংরি-লায় মধ্যপ্রাচ্যের নয়টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। সম্মেলনে ইসলামিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাসহ মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

এ সফরকালে শেখ হাসিনার সঙ্গে এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি, সংযুক্ত আরব আমিরাতের শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ ডালমুখ আল মাখতুমসহ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও সাক্ষাৎ করেন। এছাড়াও আবুধাবিতে বাংলাদেশের বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালক ও এসিডব্লিউএ পাওয়ারের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ