জাতীয়

ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বন্ধ
ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরণের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরে ব্যাপক সিডিউল বিপত্তি দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১৫ জানুয়ারি) কুয়াশার তীব্রতা বাড়ায় ভোর রাতে ৩টা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, রাত ৩টা পর্যন্ত শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু এর পর থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। একপর্যায়ে ৩টা থেকে শাহজালাল বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। এ ছাড়া শাহজালালে যেসব বিমান অবতরণের কথা ছিল সেগুলো কলকাতাসহ পার্শ্ববর্তী দেশে অবতরণ করার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। সকাল ১০টার পর উড়োজাহাজ উঠানামা শুরু হলেও বিমান চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে বিমানবন্দরে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ