জাতীয়

১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজই

১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজই
১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজই

১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ বুধবার (১৫ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে যোগাযোগ করা হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন এ তথ্য জানিয়েছেন।

জাগো নিউজকে তিনি জানান, ‘ভাইভা শেষ হয়েছে ৫ জানুয়ারি। ৬ জানুয়ারি থেকে প্রার্থীদের যাচাই বাছাই শুরু হয়। আজ বুধবার (১৫ জানুয়ারি) ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করার প্রস্তুতি শুরু হয়েছে। বিকেলের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে।’

গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২২ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। লিখিত পরীক্ষায় ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল পর্যায়-২ এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন প্রার্থী উত্তীর্ণ হন।

এর আগে ১৫তম শিক্ষক নিবন্ধনে ১ লাখ ২১ হাজার ৬৬০ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। অর্থাৎ লিখিত পরীক্ষায় ১০ দশমিক ৯৭ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হন।

লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ১৫তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শুরু হয় ১২ নভেম্বর, চলে ৫ জানুয়ারি পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কুল ও কলেজ পর্যায়ের ১৩ হাজার ৩৪৫ জন ভাইভায় অংশগ্রহণ করেন। সূত্র/জানি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ