জাতীয়

দুইদিন ধরে নিখোঁজ সুপ্রিম কোর্টের আইনজীবী

দুইদিন ধরে নিখোঁজ সুপ্রিম কোর্টের আইনজীবী
দুইদিন ধরে নিখোঁজ সুপ্রিম কোর্টের আইনজীবী

গত দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল হক। সর্বশেষ তিনি বাসা থেকে জজ কোর্টের উদ্দেশে বেরিয়ে ছিলেন।

বুধবার রাজধানীর খিলগাঁও থানায় নিখোঁজ শহিদুল হকের স্ত্রী ফাতেমা খাতুন একটি সাধারণ ডায়েরি (জিডি-৯৯১) লিপিবদ্ধ করেছেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহিদুল হক নামে একজন আইনজীবী নিখোঁজ রয়েছেন বলে জিডি করেছেন তার স্ত্রী। মোবাইল রেখে যাওয়ায় তার সর্বশেষ অবস্থান এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তাকে খুঁজে পেতে পুলিশ চেষ্টা করছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১টার দিকে রামপুরা-বনশ্রী এলাকার বাসা থেকে বের হন শহিদুল। বনশ্রীতে পুবালী ব্যাংকের শাখা থেকে টাকা উত্তোলন করে ঢাকা জজ কোর্টের উদ্দেশে রওনা দেন। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। বাসা থেকে বের হওয়ার সময় তিনি নিজের মোবাইল ও চাবি রেখে গেছেন। সূত্র/জানি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ