জাতীয়

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু
৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

ঝিনাইদহের সাবদারপুর স্টেশনে লাইনচ্যুত হওয়া গোয়ালন্দ থেকে খুলনাগামী 'নকশীকাঁথা' মেইল ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরের দিকে ইঞ্জিনটি উদ্ধার করা হয়। এর ফলে প্রায় ৯ ঘণ্টা ধরে বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার শুরু হল।

এর আগে রবিবার রাত ৮টা ১৫ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলের পশ্চিম জোনের পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, লুপ লাইনে ইঞ্জিন ও এর সঙ্গের লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তিনি আরো জানান, পাকশী থেকে রিলিফ ট্রেন রওনা হয়ে গেছে।

ঈশ্বরদী স্টেশনে খুলনাগামী একটি প্যাসেঞ্জার ট্রেন থামিয়ে রাখা হয়েছে। তবে রবিবার দিবাগত রাত পর্যন্ত অন্য কোনো ট্রেন আটকা পড়েনি বলে জানিয়েছিলেন পাকশী ডিভিশনের ট্রেন কন্ট্রোলার নজরুল ইসলাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ