জাতীয়

তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ছবি নাই
ছবি নাই

ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে কয়েকশ' যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, সকালে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ