জাতীয়

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন শুক্রবার

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন শুক্রবার
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন শুক্রবার

বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে শুক্রবার (২৪ জানুয়ারি) টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এ ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী সেখানে নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা থেকে সকাল ৭টায় সড়ক পথে রওনা হবেন।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছবেন এবং সকাল ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

পরে সেখানে ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। দুপুর ২টা ২০ মিনিটে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ