জাতীয়

বিএনপির বিজয় ঠেকাতে প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে: ফখরুল

বিএনপির বিজয় ঠেকাতে প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে : ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে : ফখরুল

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপির বিজয়কে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বনানীতে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সিটি নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে শারীরিকভাবে আক্রমন করা হচ্ছে। নানাভাবে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে আওয়ামী লীগ। বর্তমান সরকার রাজনৈতিকভাবে শূন্য হয়ে, দেউলিয়া হয়ে বিএনপির বিজয়কে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে তাবিথ আউয়াল এবং ইশরাকের বিজয় ঠেকাতে পারবে না।

মহাসচিব বলেন, রাজনৈতিক কারণে আরাফত রহমানের মৃত্যু হয়েছে। তিনি রাজনীতি করতেন না। তারপরেও প্রতিহিংসায় কোকোর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

কোকোর কবর জিয়ারত শেষে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূইয়া, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ,প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, সহ সাংগঠনিক সম্পাদক আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জাসাসের সহ সভাপতি জাহাঙ্গীর শিকদার, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ