জাতীয়

বঙ্গবন্ধুর নাম কেউ কখনও মুছে ফেলতে পারবে না

বঙ্গবন্ধুর নাম কেউ কখনও মুছে ফেলতে পারবে না
বঙ্গবন্ধুর নাম কেউ কখনও মুছে ফেলতে পারবে না

মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা এ লক্ষ্য নিয়েই কাজ করছি। মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করে যাবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়াস্থ বাসভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর নাম কেউ কখনও মুছে ফেলতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আজকে যে প্রবৃদ্ধি অর্জন করেছি সে অর্জনের সুফল একেবারে তৃণমূল পর্যায়ের গ্রামের মানুষ যেন পায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে। বাংলাদেশকে আমরা জাতির পিতার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। আমাদের সব অর্জনের সুফল তৃণমূলের মানুষ যেন পায়, গ্রামের মানুষ যেন পায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।

সভা শেষে বিকাল পৌনে ৪টার দিকে তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। এর আগে শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী সড়ক পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছান। আর দুপুর ১টার দিকে সড়ক পথে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা টুঙ্গিপাড়ায় পৌঁছান।

দুপুর ১টায় দলীয় নেতাদের নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। এরপর সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ