জাতীয়

চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশনা প্রধানমন্ত্রীর

চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশনা প্রধানমন্ত্রীর
চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশনা প্রধানমন্ত্রীর

চীনে রহস্য ভাইরাস ‌'করোনাভাইরাস' ছড়িয়ে পড়ায় সেখান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। চীনে অবস্থান করা যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান তাদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতে বলেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে করা হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লিখেন, ‘আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রনয়ণ।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনের উহানে ৩ থেকে ৪শ’ বাংলাদেশি রয়েছেন। বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়ত তাদের খোঁজ নেওয়া হচ্ছে।এখনো কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। চীনের বাংলাদেশ দূতাবাস থেকে একটি হটলাইন [(৮৬)-১৭৮০১১১৬০০৫] খোলা হয়েছে। সূত্র/ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ