জাতীয়

প্রত্যেক এমপির জন্য ২০ কোটি টাকার প্রকল্প

প্রত্যেক এমপির জন্য ২০ কোটি টাকার প্রকল্প
প্রত্যেক এমপির জন্য ২০ কোটি টাকার প্রকল্প

সংসদ সদস্যদের সুপারিশে প্রতিটি নির্বাচনী এলাকার উন্নয়নে ২০ কোটি টাকার আরও একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম ও সংরক্ষিত মহিলা আসনের-৪৬ সংসদ সদস্য বেগম নাজমা আকতারের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, বর্তমানে সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ রেখে একটি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ নামে একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন। প্রকল্পটি অনুমোদিত হলে নির্বাচনী এলাকা ভিত্তিক বরাদ্দ প্রদান করা হবে।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ একটি প্রকল্প চলমান আছে, যা জুন মাসে শেষ হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ