জাতীয়

রাজধানীতে মঙ্গলবার বিক্ষোভ করবে বিএনপি

রাজধানীতে মঙ্গলবার বিক্ষোভ করবে বিএনপি
রাজধানীতে মঙ্গলবার বিক্ষোভ করবে বিএনপি

ঢাকার দুই সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ করে দিন ব্যাপী হরতাল পালন শেষে নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বেলা পৌনে পাঁচটায় নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করেছে এমন দাবি করে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে আমরা জন্য সবাইকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, এই হরতাল শুধুমাত্র সিটি নির্বাচনে কারচুপির প্রতিবাদে ছিলনা।এটা মূলত গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ছিল।

বিএনপি মহাসচিব বলেন, আগামী চার তারিখে ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।একই সাথে সিটি নির্বাচনে অনিয়ম কারচুপি হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের কাছে তথ্য-উপাত্ত তুলে ধরবেন আমাদের দুই মেয়র প্রার্থী তাবিথ এবং প্রকৌশলী ইশরাক হোসেন। নির্বাচনের ওপর মানুষের আস্থা চলে যাওয়ায় ভোটার উপস্থিতি কম হয়েছে মন্তব্য করে ফখরুল আরো বলেন,মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ায় জনগনের কাছে জবাবদিহি করতে হবে কমিশনকে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ