জাতীয়

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ২৮০ যাত্রীর জরিমানা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ২৮০ যাত্রীর জরিমানা
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ২৮০ যাত্রীর জরিমানা

রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসের উদ্যোগে অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ২৮০ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে ভাড়াবাবদ ২৮ হাজার টাকা ও জরিমানাবাবদ ১৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী-চিলাহাটি-রাজশাহীর মধ্যে চলাচলকারী ৭৩৩/৭৩৪ আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালানো হয়।

পাকশী বিভাগীয় দফতরের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, গৌড় চন্দ্র সিং, নাসির হোসেন প্রমুখ।

রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী ৭৩৩ নম্বর (আপ) তিতুমীর এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে ছেড়ে আসা ৭৩৪ নম্বর (ডাউন) তিতুমীর এক্সপ্রেস ট্রেনে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করা হয়। বিনা টিকিটের ২৮০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা বাবদ মোট ৪১ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

তিনি জানান, বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। সূত্র/জাগোনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ