জাতীয়

ভোটে অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: ওবায়দুল কাদের

ঢাকায় সমাবেশসহ দু’দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
ঢাকায় সমাবেশসহ দু’দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতির প্রতি মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজনীতির প্রতি মানুষের আগ্রহ আরও বেশি হওয়া উচিত।

তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ আশানুরূপ ভোট পায়নি। তবে বিএনপি যে সংখ্যক ভোট পেয়েছে তা খারাপ নয়। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন।

অসুস্থ হয়ে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এদিন সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অফিস করেন ওবায়দুল কাদের। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এত জনসমর্থন, সেখানে আরও বেশি ভোট আশা করেছিলাম। আওয়ামী লীগের যে ভোটের হার, সে তুলনায় উপস্থিতি আশানুরূপ নয়। দু’তিন দিন ছুটি থাকার কারণেও অনেকে চলে (ঢাকার বাইরে) গেছেন। পরিবহন সংকটও কিছুটা দায়ী। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি মনে করি, এখানে আমাদের গভীরভাবে ভাবনার বিষয় আছে। আমাদের ভোটের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ অনুযায়ী, যে ভোট পড়ার কথা ছিল, সেটা তো হয়নি।

আগেভাগে শঙ্কা তৈরির কারণেও কিছু মানুষের ভোটের প্রতি আগ্রহ কমতে পারে মন্তব্য করেন তিনি। তারপরও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটি ভালো নির্বাচন হয়েছে। তবে এই নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থীরা যে ভোট পেয়েছে তা খারাপ নয়। বিএনপি যে অবস্থায় নির্বাচন করেছে, তাদের পার্টির মূল নেতৃত্বই নেই। আমার মনে হয়, তারা ভালো করেছে।

ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে, এই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো জনমত সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য সংগঠন শক্তিশালী করা দরকার। আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য অবিলম্বে কেন্দ্রীয় কমিটি বৈঠক করবে।

ইভিএমে কিছু ত্রুটি থাকার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইভিএমে এতবড় এলাকায় নির্বাচন নতুন অভিজ্ঞতা। এর আগে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে ইভিএমের ব্যবহার হয়েছে। নতুন অভিজ্ঞতায় প্রায়োগিক বাস্তবতায় কিছু ভুলত্রুটিও থাকতে পারে। তবে যারা ভোট দিয়েছেন অনেকেরই প্রতিক্রিয়া হচ্ছে খুব সহজে ভোট দিতে পেরেছেন। এত বড় এলাকায় দু-একটি জায়গায় হয়তো ভুলত্রুটি হয়েছে।

নির্বাচনের সময় ক্ষমতাসীন দলের প্রার্থীদের কর্মী-সমর্থকদের হাতে সাংবাদিক প্রহৃত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সড়কমন্ত্রী বলেন, বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এটা হওয়া উচিত ছিল না।

বিএনপির নির্বাচনের ফল প্রত্যাখ্যানের বিষয়ে তিনি বলেন, নির্বাচন মোটামুটি ভালো হয়েছে। শান্তিপূর্ণই বলা চলে। বড় ধরনের কোনো সংঘাত হয়নি। বিএনপি তো বলবেই। আমি বিএনপির ব্যাপারটি বলছি, তাদের দল যতটা এলোমেলো এবং নেতৃত্বহীন- সেই অবস্থায় তারা অনেক ভালো করেছে। যতুটুকু রেজাল্ট, আমি মনে করি বিএনপি ভালো রেজাল্ট করেছে। সূত্র/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ