জাতীয়

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক সোলাইমান মোল্লা ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।

মৃত সোলাইমান মোল্লা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরারপাড়া গ্রামের শাহাদত মোল্লার ছেলে।

লে. কর্নেল রফিকুল আলম জানান, শুক্রবার দুপুরে ভারতে চিকিৎসাধীন অবস্থায় সোলাইমান মোল্লা মারা যান। বিএসএফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার মরদেহ দেশে নিয়ে আসার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এর আগে ৪ ফেব্রুয়ারি ছলিমের চর সীমান্ত এলাকায় ১৫৭/২(এস) সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে কৃষক সোলাইমান মোল্লা, রুবেল ও সাহাবুল নিজ জমিতে সরিষা কর্তন করছিল। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে সোলাইমান মোল্লা পায়ে গুলিবিদ্ধ হলে অপর কৃষকরা পালিয়ে প্রাণে রক্ষা পান। পরে গুলিবিদ্ধ কৃষক সোলাইমান মোল্লাকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে ভারতের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। সূত্র/জাগোনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ