জাতীয়

সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল ১৫ ফেব্রুয়ারি

সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল ১৫ ফেব্রুয়ারি
সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল ১৫ ফেব্রুয়ারি

দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ১৫ ফেব্রুয়ারি এই মিছিল করা হবে।

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুই বছর কারাবন্দী রাখার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে বিএনপি। দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

সমাবেশে যোগ দিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুনও দেখা যায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে প্রথমে পাঁচ বছরের সাজা দেন আদালত। এরপর পাঁচ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত। সূত্র/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ