জাতীয়

খালেদা উঠে দাঁড়াতে-হাঁটতে পারছেন না

খালেদা উঠে দাঁড়াতে-হাঁটতে পারছেন না
খালেদা উঠে দাঁড়াতে-হাঁটতে পারছেন না

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন জানিয়ে তার সেজ বোন সেলিমা ইসলাম বলেছেন, ওনার শরীর এতই খারাপ যে এই মুহূর্তে যদি ওনাকে উন্নত চিকিৎসা দেয়া না হয় তাহলে উনার যে কি হবে সেটা বলতে পারছি না। আমাদের একটা আবেদন তার উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়া হোক।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।

সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার বিছানা থেকে বাথরুম দুই-তিন হাত জায়গা হবে তা যেতে ২০ মিনিট সময় লাগে। এখানে যেই চিকিৎসা হচ্ছে তাতে তার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না। আজকেও তার ফাস্টিং সুগার ১৪-১৫ ছিল।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, তিনি উঠে দাঁড়াতে পারেন না। হাঁটতেও পারেন না। একটু হাটলে আবার তাকে বিশ্রাম নিতে হচ্ছে। এ অবস্থায় সরকারের কাছে আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। আজকে দুই বছর যাবৎ খালেদা জিয়া কারা অন্তরীণ আছেন। যখন তিনি কারাগারে গিয়েছেন তখন তার শারীরিক যে অবস্থা ছিল এখন সে অবস্থা নেই। সে হেটে চলে বেড়াতো, এখন সে পাঁচ মিনিটও দাঁড়াতে পারে না।

তিনি আরো বলেন, আজকে তার শরীর খুবই খারাপ ছিল। সে শ্বাসকষ্টে ভুগছে। একদম কথাই বলতে পারছেন না। উঠে পাঁচ মিনিট তো দাঁড়াতে পারছেন না। তার বাঁ হাত সম্পূর্ণভাবে বেঁকে গেছে। এখন ডান হাতটা বেঁকে যাচ্ছে। তিনি খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। গায়ে জ্বর ও প্রচন্ড ব্যাথা। গায়ে হাত দেওয়া যাচ্ছে না। গায়ে হাত দিলেই সে চিৎকার করছে। এই অবস্থায় মানবিক দিকটা চিন্তা করে তার মুক্তি দাবি করছি আমরা।

এক প্রশ্নের জবাবে সেলিমা বলেন, তার মুক্তির জন্য আমরা এখনো আবেদন করিনি। আমরা জাতির কাছে আবেদন করছি, জনতার কাছে আবেদন করছি, যে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

এর আগে বিকেল সোয়া তিনটার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে প্রবেশ করে তার পরিবারের পাঁচজন সদস্য। স্বজনদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার বেয়াইন (ছোট ছেলে কোকোর শাশুড়ি) মোকরেমা, ভাগ্নি শাহিনা জামান খান, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি মিসেস কানিস ফাতিমা ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী, বোন মিসেস সেলিমা ইসলাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ