জাতীয়

আজ সফিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ সফিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ সফিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে যাচ্ছেন বৃহস্পতিবার।

তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪০তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আনসার-ভিডিপি সদস্যরা সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন।

সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সফিপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে, অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ১টায় ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন। এর পর বিকাল সাড়ে ৪টায় সংসদ অধিবেশনে যোগদান করবেন তিনি।

বাংলাদেশ আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশ উপলক্ষে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এর পর থেকে প্রতি বছর এই দিনে বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ