জাতীয়

ফখরুলের সঙ্গে কথা বলার ফোন রেকর্ড আছে

ফখরুলের সঙ্গে কথা বলার ফোন রেকর্ড আছে
ফখরুলের সঙ্গে কথা বলার ফোন রেকর্ড আছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ফোন করে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য অনুরোধ করেছেন। আমার কাছে তার কল রেকর্ড রয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা জানান।

ওবাদুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলতে ফখরুল ইসলাম আলমগীর আমাকে অনুরোধ করেছেন। আমি মিথ্যা কেন বলবো? যদি আমার কাছে প্রমাণ চান তাহলে প্রমাণ দিব। ফোনে কথা বলবে এটা কি গোপন রাখা যাবে। ফখরুলকে ছোট করতে চাই না। উনি নিজেকে কেন নিচে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ফখরুল সাহেব ঝানু রাজনীতিক হতে পারেন কিন্তু ভালো চিকিৎসক না। তিনি কীভাবে বলবেন খালেদার শরীরের অবস্থা কেমন। চিকিৎসকরা বলেছেন তার অবস্থা বার্ধ্যক্যের কারণে যে অবস্থানে থাকার কথা, সেই অবস্থানে তার শারীরিক অবস্থা রয়েছে।

তিনি আরো বলেন, দুর্নীতির মামলা থেকে সরকার কীভাবে মুক্তি দেবে? এটা আদালতের বিষয়। আর এই মামলা আমাদের সরকার বিএনপিকে হেয় করার জন্যও রুজু করেনি। এই মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার।’ সূত্র/ভোরেরকাগজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ