দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। শুক্রবার ২৫তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ ৩ হাজার ৭৫০ মিটার দৃশ্যমান হয়েছে।
সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার 'তিয়ান-ই' ভাসমান ক্রেন দিয়ে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৫তম স্প্যানটি বহন করে শরীয়তপুরের জাজিরা প্রান্তের দিকে রওনা হয়ে দুপুরে জাজিরা প্রান্তে পৌঁছায়।
বিকাল ৩টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। এতে পদ্মা সেতুর কাজ ৩ হাজার ৭৫০ মিটার দৃশ্যমান হয়েছে।
বিভাগের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর ১ম স্পেন, ২০১৮ সালের ২৮ জানুয়ারী দ্বিতীয় স্পেন, ১০ মার্চ তৃতীয় স্পেন, ১৩ এপ্রিল ৪র্থ স্পেন, ২৯ জুন ৫ম স্পেন, ২০১৯ সালে ২৩ জানুয়ারী ৬ষ্ট স্প্যান, ২০ ফেব্রুয়ারী ৭ম স্পেন, ২০মার্চ ৮ম স্পেন, ১৮ এপ্রিল ৯ম স্পেন ও ০২ ফেরুয়ারী-২০২০ তারিখে ২৩তম ও ২৪ তম ১১ ফেরুয়ারী স্প্যান বসানো হয়েছিল।
জাজিরা উপজেলার আতাউর রহমান বলেন, পদ্মাসেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আজ ২৫তম স্প্যান বসছে দেখে খুশী হলাম। আশা করি পদ্মাসেতু ২০২১ সালের মধ্যে যানবাহন চলাচলের উপযোগী হবে।
সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, শুক্রবার পদ্মা সেতুর ২৫তম স্প্যান বসানো হলো। ইতোমধ্যে সেতুর প্রায় ৮৬.০৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুলাই মাসের মধ্যে সবক’টি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলবো বলে আশা করছি।