জাতীয়

বোন-কন্যাকে নিয়ে শেখ হাসিনার সেলফি

বোন-কন্যাকে নিয়ে শেখ হাসিনার সেলফি
বোন-কন্যাকে নিয়ে শেখ হাসিনার সেলফি

এক সেলফিতে তিন প্রজন্ম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে এই অনন্য সেলফি তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রপ্রদর্শনী পরিদর্শনের এক ফাঁকে বঙ্গবন্ধুকন্যা এই সেলফি তোলেন। তাদের হাস্যোজ্জ্বল সেলফি তোলার মুহূর্ত ফ্রেমবন্দি করেন এবিএম আখতারুজ্জামান।

দারুণ এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই ছড়িয়ে পড়েছে অনলাইনে। স্বাধীন বাংলাদেশের স্থপতির পরিবারের তিন প্রজন্মের এ সেলফি শোভা পাচ্ছে অনেকের ফেসবুক ওয়ালে। কেউ কেউ তাদের কভার ফটোও বানিয়েছেন ছবিটি।

এই ছবির মন্তব্যে বিপ্লব দাস নামে একজন লিখেছেন, ছবিটাতে মুগ্ধতা রয়েছে।

আফরোজা জুলফি নামে আরেকজন লিখেছেন, 'একজন স্বাভাবিক মানুষ আমাদের প্রধানমন্ত্রী। নেই কোনো অহমিকা।'

কেউ কেউ ছবিটি পোস্ট দিয়ে কেবল ভালোবাসা-শ্রদ্ধা প্রকাশ করছেন বঙ্গবন্ধুর দুই কন্যা ও নাতনির প্রতি। সূত্র/জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ