জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে উচ্চ আদালতের আদেশ দেখে পরবর্তী সময়ে বৈঠক ডেকে কর্মপন্থা ঠিক করবে বিএনপি।

আদেশ ইতিবাচক বা নেতিবাচক হলে করণীয় কী হবে তা নিয়ে নীতিনির্ধারকদের মতামত নিতে আজ সন্ধ্যায় স্থায়ী কমিটির মুলতবি বৈঠক ডাকা হয়েছে।

এর আগে শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক মুলতবি করা হয়। পুনরায় জামিন চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেছেন।

এরই পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনের শুনানি শেষ খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন বুধবারের মধ্যে জমা দিতে নির্দেশ দেন। আগামীকাল জামিন বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

জামিন শুনানির আগে পরবর্তী করণীয় চূড়ান্ত করতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, বুধবার (আজ) সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের কার্যালয়ে এ বৈঠক হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ