জাতীয়

পার্ক রোড এখন ‘কিং নরোদম সিহানুক সড়ক’

পার্ক রোড এখন ‘কিং নরোদম সিহানুক সড়ক’
পার্ক রোড এখন ‘কিং নরোদম সিহানুক সড়ক’

রাজধানীর বারিধারার কূটনৈতিক জোনের ‘পার্ক রোড’ এর নাম পরিবর্তন করে কম্বোডিয়ার স্থপতি প্রয়াত রাজা ‘নরোদম সিহানুক’ এর নামে নামকরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে নাম ফলক উন্মোচন করা হয়।

পার্ক রোডের প্রবেশ মুখ থেকে ‘কিং নরোদম সিহানুক রোড’ এর নামফলক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও কম্বোডিয়া দুই বন্ধুপ্রতিম দেশ। আমাদের দেশের প্রধানমন্ত্রী কম্বোডিয়া ভ্রমণের সময় কম্বোডিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং ঢাকায় কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে একটি করে সড়ক নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই আজ বাস্তবায়ন হলো। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন এটি।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, কম্বোডিয়ার মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশনের সেক্রেটারি অব স্টেট ইত সোফিয়া, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত, কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেনখ।

প্রসঙ্গত, আগামী এপ্রিলে কম্বোডিয়ার রাজধানী নমপেনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সড়কের উদ্বোধন করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ