জাতীয়

উহান থেকে দিল্লিতে পৌঁছেছেন ২৩ বাংলাদেশি

উহান থেকে দিল্লিতে পৌঁছেছেন ২৩ বাংলাদেশি
উহান থেকে দিল্লিতে পৌঁছেছেন ২৩ বাংলাদেশি

একটি বিশেষ বিমানে করে চীনের উহান থেকে ভারতে পৌঁছেছেন ২৩ বাংলাদেশি নাগরিক।

করোনাভাইরাসের কারণে উহানে আটকা পড়া ওই বাংলাদেশিরা বৃহস্পতিবার অন্য ভারতীয়দের সঙ্গে দিল্লিতে পৌঁছান।

বৃহস্পতিবার সকালে ভারতীয় হাই কমিশনের এক ফেসবুক পোস্টে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উহান থেকে ২৩ বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার একটি বিশেষ বিমানে করে পৌঁছেছেন। দিল্লির শহরতলিতে অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাদের কোয়ারেনটাইনে (পৃথক করে রাখা) রাখা হবে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরারেস প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়েছে প্রায় ৪০টি দেশে। বিশ্বে করোনায় আক্রন্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে; মৃত্যু হয়েছে ২৭শ'র বেশি মানুষের।

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে গত ১ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে ৩১৪ বাংলাদেশিকে উহান থেকে ফিরিয়ে আনা হয়। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ক্যাম্পে নিয়ে গিয়ে ১৪ দিনের জন্য কোয়েরান্টাইনে রেখে তাদের বাড়ি যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ