জাতীয়

প্রথমবার জাতীয় বিমা দিবস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রথমবার জাতীয় বিমা দিবস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রথমবার জাতীয় বিমা দিবস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বর্ণাঢ্য আয়োজনে আগামী ১ মার্চ দেশে প্রথমবারের মতো পালিত হবে জাতীয় বিমা দিবস। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআর) আয়োজিত দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘বিমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ প্রতিপাদ্যে ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ১০টায় দিবসটির উদ্বোধন করা হবে। এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে পাঁচ বিমা ব্যক্তিত্বদের সম্মাননা দেয়া হবে। বিমা দিবসটি পালনে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মতিঝিলের আইডিআর’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। এ সময় দুই সদস্য গকুল চাঁদ দাস ও বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

আইডিয়ারএ’র চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ সালে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণ করে গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ১ মার্চ জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিনটি উদযাপন করতে প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, দিবসটি উদযাপন উপলক্ষে ২৯ ফেব্রুয়ারি শুধুমাত্র ঢাকায় র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে সংসদ ভবনে গিয়ে শেষ হবে। এছাড়া দিবসটি উপলক্ষে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিতে প্রায় এক হাজার শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ