জাতীয়

ঢাকায় আজ সমাবেশ হয়নি বিএনপির

কাল বিক্ষোভ, সোমবার মানববন্ধন

কাল বিক্ষোভ, সোমবার মানববন্ধন
কাল বিক্ষোভ, সোমবার মানববন্ধন

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন উচ্চ আদালতে খারিজের আদেশকে 'সরকারের হিংসাশ্রয়ী নীতির বহিঃপ্রকাশ' অভিহিত করে আজ শনিবার বিএনপির ডাকা বিক্ষোভ হয়নি ঢাকা মহানগরীতে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে আজ শনিবারের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এর প্রতিবাদে আগামীকাল রবিবার ঢাকা মহানগরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার (২ মার্চ) রাজধানীসহ দেশের সব জেলা সদর ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করেবে দলটি।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে আজ শনিবারের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এর প্রতিবাদে আগামীকাল রবিবার ঢাকা মহানগরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তিনি জানান, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে। এ দিন সকাল ১১টায় থেকে ১২টা পর্যন্ত চলবে মানববন্ধন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, যে নেত্রী জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পক্ষে লড়াই করে যাচ্ছেন, গুরুতর অসুস্থ হওয়ার পরও গণতন্ত্র পুনরুদ্ধারে কখনোই পিছপা হননি; সেই নেত্রীকে সরকার প্রধান সহ্য করতে পারছেন না। প্রধানমন্ত্রীর লাগামছাড়া ক্রোধেরই বহিঃপ্রকাশ খালেদা জিয়ার জামিনে বাধা দেওয়া।

রিজভী অভিযোগ করেন, গ্যাসের দাম বাড়ানোর পর গত বৃহস্পতিবার সরকারের নির্দেশে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণরূপে জনস্বার্থ পরিপন্থী। একইসঙ্গে আগামী এপ্রিল থেকে গ্রাহকদের আগের চেয়ে ২৫ শতাংশ বেশি দাম দিয়ে ওয়াসার পানি কিনতে হবে। তবে সেই পানি বিশুদ্ধ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১২ বছরে ১৩ বার ওয়াসারা পানির দাম বেড়েছে। সরকারের গণবিরোধী এসব সিদ্ধান্তের লক্ষ্য নিজেদের লুটপাট অব্যাহত রাখা এবং দেশের মানুষকে শোষণ করে কঙ্কালসার বানানো। সূত্র/কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ