জাতীয়

জনগণের আন্দোলনেই খালেদা জিয়ার মুক্তি হবে: ফখরুল

জনগণের আন্দোলনেই খালেদা জিয়ার মুক্তি হবে: ফখরুল
জনগণের আন্দোলনেই খালেদা জিয়ার মুক্তি হবে: ফখরুল

জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়েই খালেদা জিয়া মুক্ত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধ জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন। এর আগে মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা করেছি এবং করছি। আমরা মনে করি, বেগম জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি সমগ্র বাংলাদেশের মুক্তির নেতা। তিনি গণতান্ত্রিক মুক্তির নেতা। তার অসুস্থতা আমাদের সকলকেই অত্যন্ত উদ্বিগ্ন করেছে। গত দুই বছর ধরে আমরা তাকে একদিকে আইনগতভাবে, অন্যদিকে রাজনৈতিকভাবে মুক্ত করার চেষ্টা করছি।'

তিনি বলেন, 'বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা (সরকার) আটকে রেখেছে এবং রাজনৈতিক কারণে যেটা তার প্রাপ্য সেই জামিন তাকে তারা দেয়নি। তাই আমরা জনগণ ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমরা বিশ্বাস করি- জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়েই গণতন্ত্রের নেতা মুক্ত হবেন।'

বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই কারণে জনগণের দুঃখ, ব্যথা এবং কষ্টগুলো তারা বুঝতে পারে না।

তিনি বলেন, 'আজকের যে সরকার অবৈধভাবে, জনগণের ম্যান্ডেন্ট না নিয়ে অস্ত্রের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আজকে ভেঙে দিচ্ছে এবং অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। এই অগণতান্ত্রিক সরকারকে পরাজিত করার জন্য আমরা শপথ নিয়েছি। আর আন্দোলনের মধ্যে দিয়েই আমরা তাদের পরাজিত করবো।'

এ সময় মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাব, সদস্য সচিব আব্দুর রহিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র/সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ