জাতীয়

ঢাকা-১০ উপ নির্বাচন

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল: শেখ রবি

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল: শেখ রবি
আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল: শেখ রবি

ঢাকা-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন একটি দল। জনগণের ভোট চুরি করে করে এ দলটি জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন তিনি।

নির্বাচনে রাষ্ট্রের পক্ষ থেকে কোন সহযোগিতা পাচ্ছেন না এমন অভিযোগ করে ধানের শীষের প্রার্থী বলেন, দেশের সর্বস্তরে মানুষ আজ অধিকার বঞ্চিত। তারা তাদের ন্যায় সঙ্গত সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার চায়। বিএনপি সেই অধিকার প্রতিষ্ঠা করতেই সংগ্রাম করছে, লড়াই করছে, শত প্রতিকূলতার ভেতরও নির্বাচনে থাকছে।

আওয়ামী লীগের সমালোচনা করে শেখ রবি বলেন, তাদের কাছ থেকে মানুষ এখন আর কিছু আশা করেনা। তারা জনমতের বিরুদ্ধ শক্তি। আমরা জনগণের কাছে যাচ্ছি। তাদের ভোটাধিকারের বিষয়ে স্বোচ্ছার করছি। জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে নৌকার ভরাডুবি হবে। জনগণের রায় নিয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি সংসদে যাব। অবৈধ সরকারের বিরুদ্ধে সংসদে সরব থাকবো। টানা ছয়দিন মাঠ পর্যায়ে ব্যাপক গণসংযোগ কালে বেশকিছু দলীয় অনুষ্ঠানে অংশ নেন বিএনপির এ প্রার্থী। দিনের সর্বশেষ কর্মসূচী হিসেবে রাতে প্রকৌশলী ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় মহানগর দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্র/ভোরেরকাগজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ