জাতীয়

খালেদার মুক্তির দাবিতে বুধবার দেশজুড়ে বিএনপির বিক্ষোভ

খালেদার মুক্তির দাবিতে বুধবার দেশজুড়ে বিএনপির বিক্ষোভ
খালেদার মুক্তির দাবিতে বুধবার দেশজুড়ে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী বুধবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি। গতকাল শনিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে সরকার উদাসীন বলে মনে করছে বিএনপি। বিমানবন্দরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে প্রবেশের স্থানগুলোতে করোনা শনাক্তের পর্যাপ্ত ব্যবস্থা সরকার না নেওয়ায় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে দলটির স্থায়ী কমিটি।’

বাংলাদেশেও যেকোনো সময় করোনার সংক্রমণ হতে পারে বলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠাননের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা যে আশঙ্কার কথা বলেছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

একইসঙ্গে মুজিববর্ষে দেশে কে আসবে, না আসবে সেদিকে অতটা নজর না দিয়ে বরং করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার স্বজনরা যে উদ্বেগ প্রকাশ করেছেন সে বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও উদ্বেগ প্রকাশ করেছি। সরকার চেয়ারপারসনকে চিকিৎসা না দিয়ে যেভাবে বন্দি করে রেখেছে তাতে তাকে জীবিত আমরা ফেরত পাবো কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।’

স্থায়ী কমিটির এই সভা সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত সোয়া ৯টায় শেষ হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সূত্র/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ