জাতীয়

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতার ভ্রমণে বারণ

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতার ভ্রমণে বারণ
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতার ভ্রমণে বারণ

বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের কাতার ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রোববার দেশটির সরকার ব্যাপক বিস্তৃত করোনাভাইরাসের লড়াইয়ে পূর্বসতর্কতামূলকভাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

দেশগুলো হল— চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড।

আর ইতিমধ্যে ইতালিতে যাওয়া-আসার সব ফ্লাইট বাতিল করেছে কাতার এয়ারওয়েজ। রোববার নতুন করে তিন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে উপসাগরীয় ছোট্ট দেশটি। সবমিলিয়ে কাতারে ১৫ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নভেল করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় নাগরিকদের ঘরে থাকার পরামর্শ, স্কুল ব্ন্ধ, বড় ধরনের লোকসমাগম ও অনুষ্ঠান বাতিল, টয়লেট্রিজের মতো সামগ্রী, পানি ও মাস্ক কেনার হিড়িক এখন দেশে দেশে অভিন্ন চিত্র হয়ে দাঁড়িয়েছে।

সৌদিতে নতুন করে আরো চারজনের করোনাভাইরাস সংক্রমণ রেকর্ড করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

রোববার সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয় টুইটারে এ তথ্য জানিয়ে বলেছে, আক্রান্তরা ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে এসেছে।

মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে ইরান থেকে। ৭ মার্চ পর্যন্ত দেশটিতে এ ভাইরাস সংক্রমণে ১৪৫ জন মারা গেছে। চীনের বাইরে ইতালির পর ইরানেই এ ভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

ইরানে নাগরিকদের ভ্রমণ বাতিল করেছে সৌদি আরব। কোনো সৌদি নাগরিক সেখানে ভ্রমণ করলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ